ওয়েলিংটন, : অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করেছে ৩৮৩ রান। ১৭৪ রান করে অপরাজিত ছিলেন গ্রিন। দ্বিতীয় দিনে হ্যাজেলউডকে নিয়ে শত রানের জুটি গড়ে রেকর্ড বইয়ে গ্রিন নাম লিখিয়েছেন। টেস্ট ইতিহাসে দশম উইকেটের রেকর্ডে ১৬ নম্বরে এটি। কিউইদের হয়ে ৫ উইকেট পেয়েছেন ম্যাট হেনরি। উইলিয়াম ও’রর্কি ও স্কট কুগলেইন নিয়েছেন দুটি করে উইকেট। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২৯ রানে ৫ উইকেট হারায়। ষষ্ঠ উইকেটে টম ব্লান্ডেল আর গ্লেন ফিলিপস গড়েন ৮৪ রানের জুটি। টম ব্লান্ডেল আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে গেছেন ফিলিপস। ৭০ বলে ৭১ রানের মারকুটে ইনিংস খেলেন। এরপর নিউজিল্যান্ড বেশিদূর এগোয়নি। তারা থেমেছে ১৭৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেছেন নাথান লায়ন। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। স্টিভেন স্মিথ ও লাবুশেনকে হারিয়ে অস্ট্রেলিয়া করেছে ১৩ রান। কিউইদের হয়ে দুটি উইকেটই নিয়েছেন টিম সাউদি।
