ধরমশালা, ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাও পঞ্চম টেস্ট খেলতে হেলিকপ্টারে মঙ্গলবার ধরমশালায় পৌঁছেছেন। বৃহস্পতিবার থেকে শুরু শেষ টেস্ট ম্যাচ ।
এদিন রোহিত শর্মা পৌঁছানোর আগেই ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। রোহিত শর্মাও কপ্টারে পৌঁছেই প্র্যাক্টিসে যোগ দেন। চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝে বেশ কিছুদিনের বিরতি ছিল।পুরোদমে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ অশ্বিনের জন্য খুবই স্পেশাল। কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন তিনি।
