মুম্বই, রঞ্জিতে বড় ধরনের চোট পেয়ে আইপিএলে রাজস্থান রয়্যালসের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারবেন না। তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি এবার রিহ্যাব শুরু করবেন। বিসিসিআইয়ের মেডিকেল টিমের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রঞ্জি ট্রফিতে কর্নাটক বনাম গুজরাটের মধ্যে ম্যাচে কোয়াড্রিসেপে চোট পান প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর চিকিৎসার মধ্যে দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অবশেষে ২৩ ফেব্রুয়ারি তাঁর পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
