প্যারিস, ফ্রান্সের এক কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে এমবাপে মামলা করলেন। অনুমতি না নিয়ে স্যান্ডউইচে তার নাম ব্যবহার করার জন্য এমবাপে সেই প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা করেছেন। কাবাব প্রস্তুতকারক সংস্থাটির মালিকের নাম মোহাম্মদ হেনি।
মোহাম্মদ হেনি তার ‘ক্লাব কাবাব’ নামের দোকানে একটি স্যান্ডউইচে এমবাপের নাম ব্যবহার করেছেন। সেই স্যান্ডউইচের কথা বলতে গিয়ে তিনি রুটির উপরিভাগটা ‘এমবাপের মাথার খুলির মতো’ বলেছেন।
ইতিমধ্যে হেনিকে ‘কেএমএ’ (এমবাপের মালিকাধীন কোম্পানি)-র পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন এমবাপের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন।
চিঠিতে তিনি লিখেছেন, অনুমতি ছাড়াই হেনি এই কাজ করেছেন। চিঠিতে বলা হয়েছে, হেনিকে আদালতে যাওয়ার আগে আগামী আট দিনের মধ্যে তাঁর খাদ্যতালিকা থেকে এমবাপের নাম সরিয়ে ফেলতে হবে।
