ক্যামেরুন, ১ ফেব্রুয়ারি : ক্যাঙ্গারুন ও বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার স্যামুয়েল ইতোর বিরুদ্ধে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। ক্যামেরুনের এই ফুটবল কিংবদন্তি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি। সভাপতি হওয়ার পর তার বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। তার বিরুদ্ধে যেমন রয়েছে ম্যাচ ফিক্সিংয়ে অভিয়োগ, তেমনই মিথ্যা তথ্য ছড়ানো, হুমকি দেওয়া, হিংসামূলক কর্মকাণ্ডকে উস্কে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করারও অভিযোগে উঠেছে।
ইতোর বিরুদ্ধে অভিযোগগুলির একটি নথি আকারে ফিফার কাছে পাঠিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুট) প্রাক্তন সহ-সভাপতি হেনরি এনজাল্লা কুয়ান জুনিয়র। নথিটি ফিফার কাছে পাঠানোর আগে তদন্ত করেছে আফ্রিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিএএফ)। সিএএফ ইতোর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। গত বছর সিএএফ ইতোকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দিতেও ফিফাকে আহ্বান জানিয়েছিল। ফিফার কাছে হেনরি এনজাল্লার পাঠানোর নথির কথা ইতোর কানে যাওয়ার পর তিনি হেনরি এনজাল্লাকে হুমকি দিয়েছেন।
