ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত
কলকাতা, ভারতের মাদ্রাজে (চেন্নাই) আজকের দিনে (২৮/৩) জন্মগ্রহণকারী ব্রিটিশ-ভারতীয় বিখ্যাত ও প্রাক্তন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা নাসের হুসেন। ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে ১৯৮৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেন। এর পাশাপাশি দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন তিনি। মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। আর ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে
পারদর্শীও ছিলেন তিনি। এছাড়া কাউন্টি ক্রিকেটে এসেক্স দলে খেলেছেন।
১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন তার। তার নেতৃত্বের ক্ষমতা ইংল্যান্ড ক্রিকেটে বড় প্রভাব ফেলেছিল। ১৯৯৯ সালে কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব নেন তিনি। শুরুটা খারাপ ছিল। যখন ইংল্যান্ড ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। কিন্তু হুসেনের নেতৃত্বে ইংল্যান্ড শীঘ্রই ফিরে আসে। তার নেতৃত্বে টানা চারটি টেস্ট সিরিজ জিতে যায় ইংল্যান্ড। উঠে আসে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে।
১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৯৬ টেস্ট খেলে ৫৭৬৪ রান করেন। ৪৫ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন।১৯৯৭ সালে এজবাসটন টেস্টে তার ২০৭ রান প্রতিভার স্বাক্ষর রাখে।
সব মিলিয়ে ৩৩৪ টি ফার্স্ট ক্লাস ২০৬৯৮ রান করেছেন।
২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার বিদায়ী ম্যাচে লর্ডসে সেঞ্চুরি করার পর তিনি ক্রিকেট থেকে বিদায় নেন।
বিশ্ব ক্রিকেটারের সেরা ব্যাটসম্যানের আজ ৫৬ তম জন্মদিন।
