জলপাইগুড়ি, ২৭ নভেম্বর(হি.স.): ২৭শে ডিসেম্বর থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে আন্তর্জাতিক দাদা প্রতিযোগিতা। উদ্যোক্তা জলপাইগুড়ি দাবা অ্যাকাডেমি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ভারতের দাবাড়ুদের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশ থেকে প্রায় ৩০০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় খেলবেন দেশ-বিদেশের গ্র্যান্ড মাস্টাররাও।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
