মিউনিখ, ৭ ডিসেম্বর (হি.স.): চলতি মরসুমে লা লিগায় বেহাল দশা গ্রানাডার। অবনমনের শঙ্কায় রয়েছে তারা।একটি মাত্র জয় পেয়েছে দলটি। তবে গ্রানাডা যাই খেলুক না কেন ব্রায়ান জারাগোজা কিন্তু দারুন খেলে নজর কেড়েছেন বড় ক্লাবগুলোর। এবারের দলবদলে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়তই,কিন্তু তার আগেই তাকে দলে টানল বায়ার্ন মিউনিখ।
গ্রানাডার এই তরুণ উইঙ্গার ব্রায়ান জারাগোজাকে ১৫ মিলিয়ন ইউরোতে দলে নিল বুন্দেসলিগা জায়ান্ট ব্রায়ান মিউনিখ। অর্থাৎ এই মূল্যের বিনিময়ে এই স্প্যানিশকে বায়ার্নের কাছে বিক্রি করেছে গ্রানাডা।তবে এখনই বায়ার্ন মিউনিখের হয়ে নামতে পারছেন না এই স্প্যানিশ তারকা। চলতি মরসুমে নিজের বর্তমান ক্লাবেই খেলবেন। আগামী বছর জুনে মরসুম শেষ হলে তিনি বায়ার্নের হয়ে খেলবেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
