জুরিখ, ৫ নভেম্বর (হি.স.) : ২০২৩ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ১৯তম সংস্করণ ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ১০ নভেম্বর থেকে, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দ্বিবার্ষিক আন্তর্জাতিক পুরুষ যুব ফুটবল টুর্নামেন্ট যা ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলির অনূর্ধ্ব-১৭ জাতীয় দল অংশ নেয়। মোট চব্বিশটি দেশ অংশ নেবে ।প্রথমবার ইন্দোনেশিয়া ফিফা টুর্নামেন্টের আয়োজন করবে। এশিয়ায় ষষ্ঠবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হচ্ছে।হিন্দুস্থান সমাচার / শান্তি
