ব্রাজিল, ১৯ অক্টোবর (হি.স.): গতকাল বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পায়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। ২৪ ঘণ্টা পর স্ক্যান রিপোর্টে জানা গেছে তার আঘাত গুরুতর। তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এখন তাকে আবারও ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগ্রেজ বলেছেন, ‘ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য নেইমারের তাড়াতাড়ি সুস্থতা এবং রিকভারি প্রয়োজন। তাঁকে অস্ত্রোপচার করা হবে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
