কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): দিব্যেন্দু বড়ুয়া। ভারতের একজন দাবা গ্র্যান্ডমাস্টার। তিনি অক্টোবর ২৭, ১৯৬৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবং নিয়াজ মোরশেদ এর পরে দ্বিতীয় বাঙ্গালী গ্রান্ডমাস্টার। তাঁর অসাধারণ সাফল্যের জন্যে তাঁকে বাঙ্গালী দাবাড়ুদের মধ্যে অন্যতম সেরা বলা যেতে পারে। ১৯৭৮ সালে ১২ বছর বয়সে ভারতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দাবায় সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসবে অংশগ্রহণ করেন। ১৯৮২ সালে বড়ুয়া তৎকালীন বিশ্বের দুই নম্বর গ্র্যান্ডমাস্টার প্রয়াত ভিক্টর করশনয়কে লন্ডনে পরাজিত করেন। ১৯৮৩ সালে তিনি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ হন। বড়ুয়া ১৯৯১ সালে ফিদে দ্বারা গ্র্যান্ডমাস্টার খেতাবে ভুষিত হন। তিনি ১৯৮৩ সালে অর্জুন পুরস্কার পান।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
