হায়দ্রাবাদ, ২৮ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে টসে জয়ী বাংলা এবং ফিল্ডিং বেছে নিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে পরস্পর উভয় দল মুখোমুখি হয়েছে। বাংলার সামনে এবার গুজরাট। কাজেই তাদের প্রথম ব্যাটিংয়ের জন্যে আহ্বান জানানো হয়। বাংলার প্রথম একাদশে রয়েছে – অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ – অধিনায়ক) সুদীপ কুমার ঘরামি, করণ লাল, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, সাকির হাবিব গান্ধী (উইকেট রক্ষক), সাক্ষম চৌধুরী, মহম্মদ সামি ও সায়ন ঘোষ। উল্লেখ্য, ২ দিন আগে হায়দ্রাবাদের মাঠেই ৬ উইকেটে প্রথম খেলায় বরোদা’কে হারিয়ে দেয় বাংলার খেলোয়াড়রা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
