ভুবনেশ্বর, ১৯ জানুয়ারি(হি.স.): কলিঙ্গ সুপার কাপ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল মোহনবাগানকে।সঙ্গে সুপার কাপের সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে যেতে হলে জিততেই হতো মোহনবাগানকে। অন্য দিকে ড্র করলেই শেষ চারে পৌঁছে যেত ইস্টবেঙ্গল।কিন্তু আজকের ম্যাচে সরাসরি জিতে ইস্টবেঙ্গল পৌছে গেল সুপার কাপের সেমিফাইনালে।
ইস্টবেঙ্গলের হয়ে ক্লেটন সিলভা(২টি) ও নন্দকুমার একটি গোল করেন।
আর মোহনবাগানের হয়ে গোল করেন হেক্টর ইউস্তে।
বিরতির ঠিক আগে পেনাল্টি পেয়েছিল মোহনবাগান। পেত্রাতোস প্রথমে গোল করেছিলেন। কিন্তু তিনি মারার আগে ফুটবলার বক্সে ঢুকে পড়ায় দ্বিতীয় বার পেনাল্টি নিতে হয় পেত্রাতোসকে। প্রথম বার গোল করলেও দ্বিতীয় বার পোস্টে মারেন তিনি। ফলে বিরতিতে খেলার ফল ১-১।
হিন্দুস্থান সমাচার /শান্তি
