ম্যানচেস্টার, ২৪ ডিসেম্বর (হি.স.): ফুটবলে ফিরতে গেলে গোল চাই। সেটাই যেন ম্যান ইউনাইটেড ভুলে গেছে। শেষ ৪ ম্যাচ আর কোনও গোলই পায়নি ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা।গত রাতেও তাই হল। ২ গোল গোল হজম করে ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে। লন্ডনের এই ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান স্পটের কাছাকাছি যেতে পারতো রেড ডেভিলরা। সেটা আর হচ্ছে না। অন্তত বড়দিনের আগে। গতরাতে লন্ডন স্টেডিয়ামে হারের পর তারা এখন টেবিলের ৮ নম্বরে আছে।
তারা আগের ম্যাচেই অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন, লিভারপুলের বিপক্ষে পারলে, ওয়েস্ট হ্যামের বিপক্ষেও সম্ভব। কিন্তু, সেই আত্মবিশ্বাস কাজেই এল না। বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টেন হাগের শিষ্যরা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম আছে ষষ্ঠ স্থানে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
