
কলকাতা, ২৭ জুন (হি.স.) : ডেল উইলেম স্টেইন। ২৭ জুন ট্রান্সভাল প্রদেশের ফালাবোরা এলাকায় জন্মগ্রহণ করেন বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি দক্ষিণ আফ্রিকা দলের হয়ে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টোয়েন্টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন।
টেস্ট কেরিয়ারে খেলেছেন ৮৫টি ম্যাচ। উইকেট নিয়েছেন ৪১৭টি। ৫ উইকেট ২৬বার ও ১০ উইকেট ৫ বার।
এক দিনের ক্রিকেট খেলেছেন ১১৬টি। উইকেট নিয়েছেন ১৮০টি। ৫ উইকেট নিয়েছেন ৩ বার।
টেস্টে সেরা বোলিং ৭/৫১ ও এক দিনের ম্যাচে সেরা বোলিং ৬/৩৯।
টি টোয়েন্টিতে ৪২টি ম্যাচ খেলে নিয়েছেন ৫৮টি উইকেট।
টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে তিনি প্রথম স্থান তিন বছর ধরে রেখে ছিলেন। ১৩ নভেম্বর, ২০১১ সালে ৯০০+ পয়েন্ট অর্জন করেছিলেন ডেল স্টেইন। তিনি ডানহাতি ফাস্ট বোলার হিসেবে পরিচিত।
১৭ ডিসেম্বর, ২০০৪ সালে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট লাভ করেন। ২ মার্চ, ২০০৮ তারিখে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এরফলে, হিউ টেফিল্ডের গড়া দক্ষিণ আফ্রিকান রেকর্ড ভেঙ্গে যায়। স্টেইন টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং স্ট্রাইক রেটে অবস্থান করছেন। তাঁর সামনে রয়েছেন জর্জ লোহম্যান এবং নিউজিল্যান্ডের শেন বন্ড। কমপক্ষে দশ হাজার বল নিক্ষেপের স্ট্রাইক রেটে তিনি সর্বকালের সেরা বোলারের মর্যাদা পেয়ে আসছেন। ২০০৭-০৮ মরসুমে ডেল স্টেইন ১৬.২৪ গড়ে ৭৮টি উইকেট লাভ করে মর্যাদাসম্পন্ন আইসিসি পুরস্কার লাভ করেছিলেন। ২০১৩ সালে উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও তিনি ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদায় ভূষিত হন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
