কল্যাণী, ১৮ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও অসমের খেলা জমে উঠেছে। মঙ্গলবার তৃতীয় দিনে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ শতরানের ইনিংস উপহার দিয়েছে। এটি দ্বিতীয় সেঞ্চুরি তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে – ১০১। প্রথম ঘন্টায় এই ফলাফলের মধ্যেই ফের অঘটন। পরের ওভারেই শাহবাজ আহমেদ প্যাভিলিয়নে। ১১৭ টি বল থেকেই আসে এদিন ওই শতরান। ১১ টি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে অনবদ্য খেলা। সেঞ্চুরি গড়ে তোলার পরের ওভারেই ফিরে আসে। এদিন ১২২ টি বলে সে মোট খেলেছে। তখন বাংলার দলগত স্কোর – ৫/৩৭৬ রান। সুতরাং ১৭৬ রানে এগিয়ে বাংলা দল। অন্যদিকে, নন – স্ট্রাইকারে সুমন্ত গুপ্ত – ৮০ অপরাজিত। এদিন শতরানের দোরগোড়ায় পৌঁছে সে সতর্ক। ৪র্থ উইকেট জুটি’তে ১০৯ রান যোগ করে বাংলা। মঙ্গলবারের খেলা তিনদিনের এবং ৪/২৬৭ হাতে নিয়েই কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে লড়াইয়ে নামে রঞ্জি ট্রফির দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
