কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : ইডেন গার্ডেন্সে বাংলা ও গুজরাট মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে বাংলা দলের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ ১৩৫ রান। সিএবি-র সূত্রে জানানো হয়, মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ৩৯ ওভারে গুজরাটের বিরুদ্ধেই দ্বিতীয় খেলায় প্রথম দিনে বাংলার দলগত স্কোর। একনজরে, সুদীপ ঘরামি ৫৬ রানে আউট হয়েছে। ক্রিজে সুমন্ত গুপ্ত ১৮ রানে ও অভিষেক পোড়েল ৩০ রানে অপরাজিত রয়েছে। উল্লেখ্য, রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় খেলায় শনিবার টসে হেরেছে বাংলা সিনিয়র পুরুষ দল। এদিন গুজরাট টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে এবং ব্যাটিং করার জন্যে বিপক্ষ দলকে ডেকে পাঠিয়ে ওই সিদ্ধান্ত জানিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে ইডেনে বাংলা দল ব্যাটিংয়ে। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে এর তিন নম্বর গেট ২৫-২৮ অক্টোবর পর্যন্ত খোলা রাখা হয়েছে। সাধারণের জন্য ফের প্রবেশ অবাধ। ক্রিকেটপ্রেমী সুবিধার্থে সিএবি-র ওই সিদ্ধান্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
