কলকাতা, ৭ জানুয়ারি(হি.স.): রবিবার তৃতীয় দিনে বাংলার বোলাররা অন্ধ্রপ্রদেশকে অলআউট করতে পারল না। মাত্র ৩ উইকেট পেলেন বোলাররা। রিকি ভুঁই করলেন শতরান আর অন্ধ্রের অধিনায়ক হনুমা বিহারী ৫১ রান করেন। তবে দিনের শেষে বাংলা ৭০ রানে এগিয়ে।
আজ বাংলার ঈশান পোড়েল, আকাশ দীপ, প্রদীপ্ত প্রামাণিকেরা তিনটি উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু রান খুব বেশি দেননি। শনিবার অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে শেষ করেছিল ১১৯ রানে। রবিবার সারা দিনে ৩ উইকেটে ২২০ রান যোগ করেছে। সোমবার দ্রুত অন্ধ্রের ইনিংস শেষ না করলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা হারাবে বাংলা।
রবিবার অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় ইনিংসে আকাশ, ঈশান এবং মহম্মদ কইফ একটি করে উইকেট নেন।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
