কলকাতা, ১৫ জানুয়ারি(হি.স.) : গত তিন দিনের মতো ম্যাচের শেষ দিনও বাংলার কাছে বড় কাঁটা হয়ে দাঁড়াল মন্দ আবহাওয়া ও কুয়াশা। আর তাই চলতি রনজি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে থাকার সুবাদে ড্র করে পয়েন্ট পেল মনোজ তিওয়ারির দল।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরপ্রদেশ, প্রথম ইনিংস: ৬০ (নীতীশ রানা ১১, কাইফ ৪/১৪, সূর্য ৩/২০, ঈশান ২/২৪)
বাংলা, প্রথম ইনিংস: ১৮৮ (কাইফ ৪৫*, শ্রেয়াংস ৪১, ভুবনেশ্বর কুমার ৮/৪১)
উত্তরপ্রদেশ, দ্বিতীয় ইনিংস: ১৭৮/৪ (সমর্থ ৫৪, আরিয়ান ৪২, নীতীশ রানা ৪৭*, আকাশ ১১*, কাইফ ৩/৭২, সূর্য ১/৩০)
বাংলা, দ্বিতীয় ইনিংস: ০/০
ম্যাচ ড্র, বাংলা প্রথম ইনিংসে এগিয়ে ।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
