মুম্বই, ২৩ ডিসেম্বর(হি.স.): মেয়েদের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনটা ভাল গেল না ভারতের। অস্ট্রেলিয়ার ব্যাটারদের ক্রিজ কামড়ে পড়ে থাকার মানসিকতা দেখানোর জন্য ব্যর্থ ভারতীয় বোলারেরা। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৩৩-৫। এগিয়ে ৪৬ রানে।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২১৯ রানে অলআউট হয়।
দিনের শেষে ক্রিজে রয়েছেন সাদারল্যান্ড (১২) এবং অ্যাশলে গার্ডনার (৭)। দ্বিতীয় দিনের শেষে ভারত ৭উইকেটে ৩৬৭ রান তুলেছিল। কিন্তু দুই ক্রিকেটার দীপ্তি শর্মা এবং পূজা বস্ত্রকর বেশিক্ষণ উইকেটে থাকতে পারলেন না। আধ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস ৪০৬ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই তাদের সর্বোচ্চ রান। দীপ্তি ৭৮ রান করেন। পূজা ৪৭ রানে আউট হয়ে যান। ভারতের শেষ তিনটি উইকেটের মধ্যে দু’টি নেন অ্যানাবেল সাদারল্যান্ড।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
