নাগপুর, ১ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব – ২৩, টি টোয়েন্টি এলিটে সোমবার জম্মু-কাশ্মীরকে ৬৬ রানে হারিয়ে বাংলার জয়। এর পরিপ্রেক্ষিতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা। এই জয়ের ফলে, ৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে (নেট রান রেট ২.৬৪৭) গ্রুপে ডি – এর শীর্ষে থেকেই নক – আউট পর্ব নিশ্চিত করেছে বাংলা। গ্রুপ পর্বে ৫ টি খেলায় জিতেছে বাংলা। এদিন নাগপুরের ভি সি এ স্টেডিয়ামে খেলা হয়েছে। ১৮.৫ ওভারে বাংলা দলের সংগ্রহ ১৩৯ রান। ব্যাটিংয়ে প্রতিভা মান্ডি ৪২ বলে ৪৫ রান ও সুস্মিতা গঙ্গোপাধ্যায় ১৬ বলে ২৫ রান করে। বোলিংয়ে সুজাতা দে – ১৭ বলে ২৪ রান ও রূপাল তিওয়ারি – ১৩ বলে ১৪ রান করে। প্রসঙ্গতঃ বাংলা দলের শেষ ৬ উইকেট ৮ রানে এবং ৩.১ ওভারের মধ্যে পড়ে যায়। রুদ্রাক্ষী চিব ও খুশবু আফতাব ৩ টি করে উইকেট দখল করেছে। এদিকে, এর জবাবে নির্ধারিত ২০ ওভারে জম্মু ও কাশ্মীরের দলগত স্কোর – ৭ উইকেটে ৭৩ রান। মারিয়া নুরেইন – ২৯ বলে ২৩ রান করে সর্বাধিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
