প্যারিস, ২৬ অক্টোবর (হি.স.): অক্টোবরের শুরুতেই নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৪-১ গোলে বিপর্যস্ত হয়েছিল পিএসজি। সেই ধাক্কা সামলে ঘরোয়া লিগে টানা দুই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও কক্ষপথে ফিরল পিএসজি। দারুণ পারফরম্যান্সে এবার তারা হারিয়ে দিল এসি মিলানকে। ইউরোপ সেরা মঞ্চে বুধবার রাতে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর রন্দাল কোলো মুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ দিকে জয় নিশ্চিত করা গোলটি করেন লি কাং-লি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
