হ্যাংজু, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার হাংজুতে থাইল্যান্ডকে ১১-০ গোলে হারিয়ে মহিলা এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভারত তাদের অভিযান শুরু করেছে। উদিতা দুহান এবং বিউটি দুং দু’টি করে গোল করেন। ভারতের অন্য গোলদাতারা হলেন মুমতাজ খান, সঙ্গীতা কুমারী, নবনীত কৌর, লালরেমসিয়ামি, থৌদাম সুমন দেবী, শর্মিলা দেবী এবং রুতাজা দাদাসো পিসাল। বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে থাকা ভারত, ৩০তম র্যাঙ্কিং থাইল্যান্ডের বিপক্ষে পুল বি ম্যাচে হাফ টাইমে ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল।
এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে এবং দুটি পুলের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল সুপার ৪ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ৪ পর্বের শীর্ষ দুটি দল ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে। ভারত টুর্নামেন্টে অভিজ্ঞ গোলরক্ষক সবিতা পুনিয়া এবং ড্র্যাগ-ফ্লিকার দীপিকা আহত থাকায় এই টুর্নামেন্টে খেলছেন না। এশিয়া কাপের বিজয়ী দল ২০২৬ সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। থাইল্যান্ডের পর, ভারত শনিবার জাপানের মুখোমুখি হবে, এরপর ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ পুল ম্যাচ খেলবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
