ত্রিবান্দ্রম, ১ জানুয়ারি (হি. স.) : বাংলা মহিলা, অনূর্ধ্ব – ১৫ ক্রিকেট দল অনুশীলনে এদিন ব্যস্ত ত্রিবান্দ্রমে। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে বাংলা দলের পুরোদমে অনুশীলন হয়েছে। এদিকে, ভারতীয় দলের ক্রিকেট তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসান। এদিন বাংলা মহিলা ক্রিকেট দলের অনুশীলনের পাশাপাশি সে নিজেও ওই এক মাঠে অনুশীলনেই ব্যস্ত ছিলেন। এর ফাঁকেই সঞ্জু অল্প সময়ের জন্য মহিলা খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময় করেন। টিপস দিয়েছেন তরুণ প্রজন্মের মহিলা ক্রিকেটারদের। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই প্রসঙ্গে জানিয়েছে যে, আগামীকাল প্রতিবেশী বিহারের সঙ্গে মুখোমুখি হতে চলেছে বাংলা দল। প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন বাংলা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
