কলকাতা, ২৬ ডিসেম্বর(হি.স.): জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার আগেই বড় খবর। পাঁচ মরসুম আগে ভারতে আসা রয় কৃষ্ণা ভারত ছাড়তে চলেছেন। প্রায় পাঁচটি মরসুম তিনি ভারতে দুর্দান্ত খেলেছেন। বেশিরভাগ সময়টাই তিনি খেলেছেন মোহনবাগানে।
কেন তিনি ভারত ছাড়ছেন? নিজের পরিবার, সন্তানের কথা মাথায় রেখে ফিরে যেতে চাইছেন নিউজিল্যান্ডে। এই নিউজিল্যান্ড থেকেই তার এক সময় উত্থান হয়েছিল। ওয়েলিংটন ফিনিক্স ক্লাবের হয়ে খেলা অন্যতম সেরা ফুটবলার তিনি।
কৃষ্ণা বলছেন,’এখন বয়স বেড়েছে। যেখান থেকে সব কিছু শুরু করেছি, আবার সেখানেই ফিরে যেতে চাই।
আমি শুধু কমিউনিটির জন্য খেলতে চাই এবং আমার মধ্যে এখনও দেশে(ফিজি) ফিরে আসার এবং সেখানকার মানুষের জন্য এবং লিগের জন্য কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। দেখা যাক ভবিষ্যত কী হয়।
হিন্দুস্থান সমাচার /শান্তি
