নয়াদিল্লি , ১৫ অক্টোবর (হি.স.) : প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগেই আনচেলত্তি ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারকে মাঠে নামাননি। পরীক্ষা করছিলেন বেশ কয়েকজন নতুন ফুটবলারের। আর এই সুযোগটা ভালোভাবেই নিল জাপান। দুর্দান্ত প্রত্যাবর্তনে সেলেসাওদের বিপক্ষে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে এশিয়ার দেশটি।
মঙ্গলবার ঘরের মাঠে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান। এর আগে সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে মাঠে নামলেও জয় পায়নি জাপান। তবে দশম দেখায় ইতিহাসিক সেই জয়ের দেখা পেল তারা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
