লন্ডন, ৫ ডিসেম্বর (হি.স.): আসন্ন আইপিএলের জন্য নিবন্ধন করেননি ইংলিশ পেসার জোফ্রা আর্চার। গত আইপিএলে ইনজিওর থাকার জন্য আইপিএলে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। ফিরে যেতে হয়েছিল দেশে। এবার সুস্থ হয়ে আর্চার বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন। মুম্বই এবার তাকে নিতে চাইলেও আইপিএলের জন্য নিবন্ধন করেননি। তিনি সরে দাঁড়িয়েছেন।
কিন্তু, কেন? তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশেই। কারণ, ২০২৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কারণেই সোমবার রাতে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে ইসিবি। উল্লেখ্য ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেছেন আর্চার।
হিন্দুস্থান সমাচার /শান্তি
