মাউন্ট মঙ্গানুই, ৩১ ডিসেম্বর(হি.স.) : হার দিয়ে বাংলাদেশের শেষ হল ২০২৩ সাল। আজ বাংলাদেশের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জেতা। কিন্তু সেটি হল না। শেষ ম্যাচ বৃষ্টি আইনে হেরে গেল বাংলাদেশ,সেই সঙ্গে সিরিজ জয়ও হাতছাড়া হল।
রবিবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে নিউজিল্যান্ড বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়।১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নিউজিল্যান্ড এবং তখনই শুরু হয় বৃষ্টি। পরে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন শান্ত ১৭, হৃদয় ১৬ ও আফিফ ১৪। আর নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন স্যান্টনার।
নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন অ্যালেন ৩৮, ও নিশাম ২৮। বাংলাদেশের সর্বাধিক ২ উইকেট নেন শরিফুল।
ম্যান অব দ্য ম্যাচ : মিচেল স্যান্টনার ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল ইসলাম।
হিন্দুস্থান সমাচার /শান্তি
