ত্রিনিদাদ, ১১ আগস্ট (হি.স.): ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ৩৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টি হানা দেয় স্বাগতিকদের ইনিংসেও, ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আরও দুই ওভার, আর ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৮১।
এই লক্ষ্য ১০ বল হাতে রেখেই ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায়l পাকিস্তানের বিপক্ষে প্রায় ৬ বছর পর তাদের ওয়ানডে জয়টি এলো ৫ উইকেটে। ক্যারিবীয়রা জেতায় সমতার ওয়েস্ট ইন্ডিজl ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ l প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ৫ উইকেটে। অর্থাৎ ১২ আগস্ট তৃতীয় ম্যাচটি পরিণত হলো অঘোষিত ফাইনালে।
রাদারফোর্ড ৪৫ রান করেন। চেজ ও জাস্টিন গ্রিভসের ব্যাটে ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। চেজ শেষ পর্যন্ত ৪৯ রান করে অপরাজিত থাকেন, গ্রিভস অপরাজিত থাকেন ২৬ রানে। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নেওয়াজ নেন ২টি করে উইকেট। এক উইকেট পান আবরার আহমেদ।
এর আগে পাকিস্তান ১৭১ রান করেছিল হাসান নাওয়াজের ৩৬, হুসাইন তালাতের ৩১ ও সাইম আয়ুবের ২৩ রানে ভর করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জায়দেন সিলস নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, গুদাকেশ মতি ও রোস্টন চেজ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
