কলকাতা, ১৬ জুলাই(হি.স.): মার্গারেট স্মিথ কোর্ট ১৯৪২ সালে ১৬ জুলাই জন্মগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার একজন ক্রীড়াবিদ এবং প্রাক্তন বিশ্বের ১নং মহিলা টেনিস খেলোয়াড়। তিনি মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক সংখ্যক গ্রান্ড স্লাম বিজয়ী। এছাড়াও অসংখ্য রেকর্ডের অধিকারী যা এখনও অক্ষুণ্ণ রয়েছে।
টেনিসের উন্মুক্ত যুগে প্রবেশের পর কোর্টই প্রথম মহিলা খেলোয়াড় যিনি একই বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হয়েছেন (ইতিহাসে ২য়)। তিনি ১৯৭০ সালে এই কৃতিত্ব দেখান। কোর্ট ২৪টি একক গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন যা এখন পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। এছাড়াও কোর্ট ১৯ টি দ্বৈত শিরোপা এবং ১৯টি মিশ্র শিরোপা জয় করেছেন, যা তাঁকে ৬২টি প্রধান শিরোপা জয়ী হিসেবে রেকর্ডের অধিকারী করেছে। তিনিই মিশ্র দ্বৈত শিরোপা জয়ী একমাত্র মহিলা খেলোয়াড়, যা তিনি দুবার করেছেন। সকল ধরনের মাঠে তার জয়ের হার ৯১.৬৮ , যা একটি রেকর্ড। আন্তর্জাতিক টেনিস হল অব ফেম কর্তৃপক্ষের মতে, শক্তি ও সামর্থ্যে অদ্বিতীয়। বিশ্লেষকদের মতে, তিনি সর্বকালের সেরা মহিলা খেলোয়াড়।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
