মুম্বই, ১ নভেম্বর(হি.স.): খেলাশেষে কোনও আতশবাজির রোশনাই দেখা যাবে না দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই দুই শহরে বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ। এই নিয়ে টানা পঞ্চমদিন রাজধানীর এয়ার কোয়ালিটি অত্যন্ত খারাপ শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। এ কারণে শহরের ডিজেল চালিত বাস চলাচলের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। মুম্বইয় শহরের হালও খুবই খারাপ। তারা আপাতত ‘মোডারেট’ শ্রেণিভুক্ত। আর তাই এই দুই শহরে খেলার পর আতশবাজি ব্যবহার করে আর বায়ুদূষণ ছড়াতে নারাজ বোর্ড।
হিন্দুস্থান সমাচার শান্তি
