নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আবার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন। সোমবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন। তাঁর দল অন্তর্বর্তীকালীন কমিটির সাম্প্রতিক সাংবিধানিক পরিবর্তনের বিরুদ্ধে নতুন করে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছে।
হিমাচল প্রদেশ বক্সিং অ্যাসোসিয়েশন আগামী ২১ আগস্ট অনুষ্ঠিতব্য বক্সিং ফেডারেশনের নির্বাচনের জন্য অনুরাগ ঠাকুর এবং তাঁর সভাপতি রাজেশ ভান্ডারী উভয়কেই তাঁদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে। ঠাকুর মূলত ২৮ মার্চ নির্ধারিত নির্বাচনের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন বক্সিং ফেডারেশন সভাপতি অজয় সিং এবং তৎকালীন রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ইলেক্টোরাল কলেজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
