মুম্বই, ৩ নভেম্বর(হি.স.): এই সময়ে ভারতের কয়েকটি শহরে বায়ু দূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে। এমন সময় আবার একদিনের বিশ্বকাপ চলছে। দূষণ থেকে বাঁচতে ‘ইনহেলার’ ব্যবহার করছেন ব্রিটিশ ক্রিকেটাররা। এমনই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এনিয়ে সংশয় প্রকাশ করেছেন।
মূলত ভারতের বায়ুদূষণ থেকে হওয়া শ্বাসকষ্ট থেকে বাঁচতে তারা এর ব্যবহার করছেন। বিষয়টি স্পষ্ট করেছেন ইংলিশ অলরাউন্ডার জো রুট। গতকাল মুম্বইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন দূষণ নিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘এই পরিস্থিতি মোটেও ভালো নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এতে ভুগবে। ভবিষ্যৎ প্রজন্মকে এথেকে আমাদের বাঁচাতে হবে।’
বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মুম্বই ও দিল্লি এই দুই শহরের পরিবেশ নিয়ে বিসিসিআই চিন্তিত। আমি বোর্ডের পক্ষ থেকে এই বিষয়টা আইসিসিকে জানানের পর ওরা সিদ্ধান্ত নিয়েছে, এই দুই মাঠে খেলার সময় আতশবাজির প্রদর্শনী হবে না। দূষণ যাতে আর না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
