কলকাতা, ৮ সেপ্টেম্বর(হি. স.): বাংলা জয়ী। মহিলা ফুটবলেে ফের ৭ – ০ ব্যবধানে জিতল বাংলার মেয়েরা। এই খেলায় প্রধান প্রতিপক্ষ রেলওয়েজ। বাংলার কাছে যথারীতি প্রথমার্ধের খেলায় তাদের ৭ গোল হজম করতে হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রথম খেলায় মেঘালয়কে ৭ – ০ গোলে শনিবার হারিয়েছে বাংলা দল ও প্রথম খেলাতে জয় পেয়েছে। নদীয়া’তে এদিনের তৃতীয় খেলায় ওই ফলাফল। ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ – রাজমাতা জিজাবাই ট্রফির তৃতীয় ম্যাচে বাংলার জয়জয়কার। নদীয়া জেলার কৃষ্ণনগরে বাংলার মহিলা ফুটবল দলের কাছে ০ – ৭ গোলের ব্যবধানে দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে হেরেছে রেলওয়েজ। আই এফ এ সূত্রে সোমবার জানা গেছে যে, গ্রুপ স্টেজের তৃতীয় খেলায় প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বিপক্ষের খেলোয়াড়রা। এদিন প্রথম থেকেই বরাবর এগিয়ে থাকে বাংলা দল। দাপট বজায় রাখতেই সাহায্য করে দলের সমস্ত খেলোয়াড়। রিম্পা হালদার এদিন দলকে নেতৃত্ব দেন। অধিনায়িকার ভূমিকায় একটি সে গোল করেছে। সুলঞ্জনা রাউলকে এদিন লালকার্ড দেখিয়েছেন রেফারি। ৭ – ০ ব্যবধানে রেলওয়েজ পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে ফুটবলাররা। কাজেই তাদের হজম করতে হয়েছে গোলের ওই মালা। যদিও বাংলার গোলকিপার মামণি দাস’কে সেই অর্থে বিব্রত করতে পারে নি রেলওয়ে। এদিকে, ৪ জন খেলোয়াড় হাফ টাইমের পর বদল করে বাংলা দল। উল্লেখ্য, গোলদাতারা – রিম্পা হালদার, সঙ্গীতা বাসফোর ও মৌসুমী মুর্মু। অন্যদিকে, সংশ্লিষ্ট ওই গ্রুপে রয়েছে – যথাক্রমে ইন্ডিয়ান রেলওয়েজ ও সিকিম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
