
কলকাতা, ৭ ডিসেম্বর(হি.স.): বাংলার একমাত্র ইউনাইটেড স্পোর্টস ক্লাব ফেডারেশনের এলিট ক্লাবে জায়গা পেল।দেশের ৩২টি ক্লাবকে এই সার্টিফিকেট দেয় ফেডারেশন।
অ্যাকাডেমির পরিকাঠামো যেমন মাঠ, আবাসিক শিবির, কোচিং স্টাফ, ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থা সবকিছু দেখে এই সার্টিফিকেট দেয় ফেডারেশন।
ভিশন ২০৪৭-কে সামনে রেখে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ফেডারেশন এই প্রজেক্ট চালু করেছে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
