কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): দীর্ঘ তের বছর পরিশ্রমের পর আজ বড় সাফল্য পেলেন বাংলার রেফারি উজ্বল হালদার। ২০২৪ সালের ফিফার সহকারি রেফারিং প্যানেলে নাম উঠল তার। এই খবরে উচ্ছ্বসিত কল্যাণীর উজ্জ্বল।
উজ্জলের কথায়, “ফিফার প্যানেলে নাম তোলার স্বপ্ন নিয়েই ২০১১ থেকে সহকারী রেফারির কাজ শুরু করেছিলাম। ২০১৫ সালে জাতীয় পর্যায়ের ম্যাচ খেলানোর সুযোগ পাই। দীর্ঘ ৯ বছর পর আমার স্বপ্ন সত্যি হল।”
এছাড়া নতুন তালিকায় থেকে গেলেন বাংলার রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় ও কণিকা বর্মন এবং সহকারী রেফারি অসিত সরকার ও সমর পাল। এছাড়াও ভারত থেকে রেফারি সেন্থিলনাথন শেখরণ এবং সহকারী রেফারি দীপেশ সাওয়ান্ত ফিফার স্বীকৃতি পেয়েছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
