আমেদাবাদ, ১৭ নভেম্বর(হি.স.): বিরাটদের মুখোমুখি হওয়ার আগে আজ এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অজি তারকা মিচেল স্টার্ক। তাঁর থেকে জানতে চাওয়া হয়, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে?
উত্তরে স্টার্ক বলেছেন, নিজেদের সেরাটা উজার করে দেওয়াটাই আমাদের কাজ। ভারত শুরু থেকেই দুর্দান্ত। দুই দলই নিজেদের প্রমাণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শুরু করেছিলাম ভারতের বিরুদ্ধে, শেষ ম্যাচও লড়ব এই দলের বিরুদ্ধেই, ভালো লাগছে এটা ভেবে।”
হিন্দুস্থান সমাচার/ শান্তি
