মুম্বই , ১১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব কাপে ম্যাচ রেফারি থেকে সব আম্পায়ার হবেন মহিলা রেফারি।তা আগেই জানা গিয়েছিল। আইসিসি বৃহস্পতিবার অফিসিয়ালি প্রকাশ করেছে মহিলা ওয়ানডে বিশ্বকাপে কারা থাকছেন আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারি।
আইসিসির প্রকাশিত আম্পায়ার ও ম্যাচ রেফারি আছেন ১৪ জন। সকল মহিলা আম্পায়ার দিয়ে এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-২০ বিশ্বকাপ পরিচালনা করা হয়েছে। তবে এবারই প্রথম মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের সকল আম্পায়ার ও ম্যাচ রেফারি মহিলা।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। আট দলের এই আসরে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এদিকে এবারের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানিতেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি সহ সামগ্রিক অর্থ পুরস্কার রাখা হয়েছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
