
বেলমিরো, ৭ ডিসেম্বর (হি.স.): গতকাল রাতে নেইমারের মন খারাপ হওয়ার মতো ঘটনা ঘটে গেল। ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’-তে নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেল সান্তোস।
নেইমার, তিনবার বিশ্বকাপজয়ী প্রয়াত কিংবদন্তি পেলেও তারকা হয়ে উঠেছেন এই ক্লাব থেকে। অবনমন ঘটল তাদের সেই ক্লাব সান্তোসের।সান্তোসের অবনমনে নেইমারের মন খুবই খারাপ। ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার তাই লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
