পার্থ, ২১ ডিসেম্বর (হি.স.) : গত সপ্তাহে পার্থ টেস্টে পাকিস্তানের সঙ্গে খেলার সময় ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে কালো আর্মব্যান্ড পরেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান খাজা। আর এই ব্যান্ড পরার কারণে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি।তবে এ ব্যাপারে আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খাজার বিরুদ্ধে এমন অভিযোগ গঠন করেছে আইসিসি, যার ন্যূনতম শাস্তি ভর্ৎসনা।
তবে আইসিসি এক মুখপাত্র বলেছেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে।’
মুখপাত্রটির মতে, ‘এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি ভর্ৎসনা।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
