মুম্বই, ২৫ নভেম্বর(হি.স.): আগামী বছর ফেব্রুয়ারিতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ-ওয়ান কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ডেভিস কাপের এই ম্যাচ পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করেছে ভারতের সেরা দুই সিঙ্গলস প্লেয়ার সুমিত নাগাল এবং শশীকুমার মুকুন্দ। ইতিমধ্যে নিজেদের অনাগ্রহের কথা এআইটিএ-কে জানিয়েছেন দুই প্লেয়ারই। যদিও এই দুই টেনিস প্লেয়ারের সিদ্ধান্তে চটেছেন এআইটিএ সচিব অনিল ধুপর। তিনি জানিয়েছেন, সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
