কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.) : ইডেন গার্ডেনসে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তানকে ২০৫ রানের টার্গেট দিয়েছে।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগার শিবিরের উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন সাকিব(৪৩), লিটন দাস(৪৫) ও মাহমুদ উল্লাহ রিয়াদ(৫৬)। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম তিনটি করে উইকেট নেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
