দুবাই, ২৯ সেপ্টেম্বর (হি.স.): গ্রুপ পর্ব, সুপার ফোর এবং সবশেষে ফাইনাল। একই টুর্নামেন্টে তিন তিনবার পাকিস্তান বধ করল ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানকে একপেশে ম্যাচে হারিয়েছিল ভারত। সুপার ফোরেও দাপুটে জয় টিম ইন্ডিয়ার। এরপর ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল।
ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। পাকিস্তানকে হারানোর হ্যাটট্রিক, সঙ্গে এশিয়া কাপ জয়। রবিবার রাতে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া সেরা হলো ভারত।
টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৬ রানে। জবাবে পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত। ২০ ওভারের ম্যাচে ১৯.৪ ওভারে জিতে গেল ভারত।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
