
বেঙ্গালুরু, ১২ নভেম্বর(হি.স.): টসে জিতে বেঙ্গালুরুর ব্যাটিং উইকেটে নেদারল্যান্ডসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো ভারত। ভারতের প্রতিটি ব্যাটসম্যান ফিফটির দেখা পেয়েছেন । শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল করেছেন সেঞ্চুরি।বলা যেতে পারে নেদারল্যান্ডএর ওপর রীতিমতো তান্ডব চালিয়ে ৪১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।যে রান করা নেদারল্যান্ডস এর কাছে অসম্ভব।
৪১১ রানের মধ্যে ১২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শ্রেয়াস ।১০২ রান করেছেন লোকেশ রাহুল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিল মারমুখী ব্যাটিং করেছেন। পাওয়ারপ্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের রান গিয়ে দাঁড়ায় ৯১তে।
দলীয় ১০০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩২ বলে ৫১ রান করে সাজঘরের পথ ধরেন গিল। অর্ধশতকের দেখা পেয়েছেন রোহিত শর্মাও। ৫৪ বলে ৬৪ রান করেন। আর
ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে ফিফটি তুলে নেন বিরাট কোহলি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
