লখনউ, ৩ নভেম্বর(হি.স.): নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। নেদারল্যান্ডসকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। ডাচদের সহজে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেল হাশমতউল্লাহ শহীদির দল।
লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানরা। শুরুতে ব্যাট করে ১৭৯ রানে করে নেদারল্যান্ডস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
এই জয়ের ফলে পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে উঠে এল আফগানিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৮।
হিন্দুস্থান সমাচার / শান্তি
