নয়াদিল্লি , ২৫ অক্টোবর (হি.স.) : লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী মাসে ভারতে খেলবে না। ১৭ নভেম্বর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি এখন ফিফার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সময়সূচীতে অনুষ্ঠিত হবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষক রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন।
আন্তো সামাজিক মাধ্যমে লিখেছেন যে ম্যাচের জন্য ফিফার অনুমতি পেতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেরলের ক্রীড়ামন্ত্রী যখন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ঘোষণা করেন , তখন থেকেই এটি নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়। এমনকি মন্ত্রী নিজেও এক পর্যায়ে ম্যাচটি বাতিল করার কথা বলেছিলেন, কিন্তু আগস্টে এএফএ নিশ্চিত করে যে তাদের দল কোচিতে খেলবে। তবে সম্প্রতি আর্জেন্টিনার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে নভেম্বরে ভারতের ম্যাচটি হওয়ার সম্ভাবনা কম এবং এটি কেবল ২০২৬ সালের মার্চ মাসেই সম্ভব হতে পারে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
