দুবাই, ২৩ নভেম্বর (হি.স.): মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার। দুর্নীতি বিরোধী কোড ভঙ্গের অভিযোগে কয়েক মাস আগে অভিযুক্ত হয়েছিলেন। সেই অভিযোগ দোষী সাব্যস্ত হওয়ার জন্য আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ছয় বছরের জন্য। এই নিষেধাজ্ঞা এই বছরের ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
২০২১ সালের সেপ্টেম্বরে আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিক স্যামুয়েলসকে অভিযুক্ত করেছিল। আগস্টে স্যামুয়েলসের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় এবং তাকে দোষি সাব্যস্ত করা হয়। আইসিসির এইচআর অ্যান্ড ইন্টেগ্রেটির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন , ‘স্যামুয়েলস প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময়ে বিভিন্ন দুর্নীতি বিরোধী সেশনে অংশ নিয়েছেন।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
