আহমেদাবাদ, ২ অক্টোবর (হি.স.) :
সিরিজের প্রথম টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দুই সেশনও ব্যাট করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুলের অপরাজিত অর্ধ শতরানে প্রথম দিনই বড় লিডের ইঙ্গিত দিয়ে রাখলো ভারত।
আহমেদাবাদ টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। মাত্র দেড় সেশনে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার নায়ক জাসপ্রিত বুমরাহ ৪ আর মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নিয়েছেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১২১ রানে দিন শেষ করেছে ভারত। ১১৪ বলে ৩ চারের মারে ৫৩ রানে অপরাজিত রয়েছেন রাহুল। ৪২ বলে ১ চারের মারে ১৮ রানে অপরাজিত থেকে রাহুলের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন গিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
