গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : অলরাউন্ডার দীপ্তি শর্মা প্রাক্তন আন্তর্জাতিক নীতু ডেভিডকে ছাড়িয়ে মহিলাদের ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
হয়েছেন।
মঙ্গলবার গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ উদ্বোধনী ম্যাচে এই অফ-স্পিন বোলার এই মাইলফলক স্পর্শ করেন।
দীপ্তি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর কাভিশা দিলহারিকে ফেরত পাঠিয়ে এই ফর্ম্যাটে তার ১৪২তম উইকেট নেন এবং নীতুর রেকর্ড ভেঙে দেন। পরে তিনি অনুষ্কা সঞ্জীবনীকে আউট করে তাঁর উইকেটের সংখ্যা ১৪৩-এ পৌঁছে দেন।
মহিলাদের ওয়ানডেতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারি
**ঝুলন গোস্বামী – ২৫৫ (২০৩ ইনিংস)।
**দীপ্তি শর্মা – ১৪৩(১১২)ইনিংস
**নীতু ডেভিড – ১৪১ (৯৭ ইনিংস)
**নুশিন আল খাদির -১০০ (৭৭ ইনিংস)
**রাজেশ্বরী গায়কোয়াড় – ৯৯ (৬৪ ইনিংস)
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
