কিংসমিড, ৮ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ১০ই ডিসেম্বর থেকে এই সফরটি শুরু হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০-তে ভারত এগিয়ে রয়েছে। ভারতীয় দল ৪টি সিরিজের মধ্যে ৩টি সিরিজে জয় পেয়েছে।
টি-২০ সিরিজের সময়সূচী:
**প্ৰথম টি-২০ কিংসমিড, ডারবান
১০ই ডিসেম্বর, রবিবার রাত ৯:৩০টা
**দ্বিতীয় টি-২০ সেন্ট জর্জ পার্ক, গেবেরহা
১২ই ডিসেম্বর, মঙ্গলবার রাত ৯:৩০টা।
**তৃতীয় টি-২০ নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ ,
১৪ই ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৯:৩০টা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ইশান কিষান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
হিন্দুস্থান সমাচার/শান্তি
